August 9, 2026, 9:32 am

চকরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭৩,৫০০ টাকা জরিমানা

চকরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭৩,৫০০ টাকা জরিমানা

কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত। নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় রবিবার (২৪ মে) মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল আড়াইটা পর্যন্ত উপজেলার হারবাং ইউনিয়নের স্টেশন মার্কেট ও চকরিয়া পৌরসভার বিভিন্ন বিপণী বিতানে এ পৃথক অভিযান পরিচালনা করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ। এ সময় সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রেখে ব্যবসা চালিয়ে যাওয়ায় সাতটি মামলার বিপরীতে ৭৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া এছাড়া অভিযান চলাকালীন সময়ে সামাজিক দুরত্ব বজায় রাখতে অপ্রয়োজনীয় জমায়েত ও আড্ডা ছত্রভঙ্গ করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ বলেন, প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক দুরত্ব নিশ্চিত করণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় উপজেলার হারবাং ইউনিয়নের স্টেশন মার্কেট ও চকরিয়া পৌরসভার বিভিন্ন বিপণী বিতানে পৃথক অভিযান চালানো হয়। এ সময় সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রেখে ব্যবসা চালিয়ে যাওয়ায় সাতটি মামলার বিপরীতে ৭৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় ও সামাজিক দুরত্ব বজায় রাখতে অপ্রয়োজনীয় জমায়েত আড্ডা ছত্রভঙ্গ করা হয়।

ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ আরও বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রেহাই পেতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি বর্তমান প্রেক্ষাপটে সামাজিক বিচ্ছিন্নতা বজায় রাখা এবং বিনা কারনে বাড়ির বাইরে না আসার জন্য সর্বস্থরের জনসাধারণকে পরামর্শ ও নির্দেশনা প্রদান করা হয়। তিনি আরও বলেন, ঘরে থাকবেন নিরাপদে থাকবেন। আপনি ও আপনার পরিবার সুরক্ষিত থাকবে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ। অভিযানে সেনাবাহিনী পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ######

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com