August 9, 2026, 10:29 am
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে দ্বীপ উপজেলা হাতিয়ার সুখচর, নলচিরা, চরঈশ্বর ও নিঝুমদ্বীপ ইউনিয়নের কয়েকটি গ্রাম অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে। বুধবার সকাল থেকে হাতিয়াকে ৯ নং মহাবিপদ সংকেত দেখানো হয়েছে।
যার ফলে হাতিয়ায় বৃষ্টি ও ঝড়ো হাওয়া বৃদ্ধি পেয়েছে। দুপুরে অমাবশ্যার ভরা জোয়ারের সাথে ঘূর্ণিঝড়ের প্রভাবে নদীর পানি বাড়তে থাকলে হাতিয়ার কয়েকটি জায়গায় বেড়ী বাঁধ ছিড়ে প্রায় ৬০টি গ্রাম পানিতে তলিয়ে যায়। আনসার ভিডিপি ও সিপিপির সদস্যরা ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য কাজ করছে।
ঘূর্ণিঝড় আমফান দূর্বল না হলে রাতের জোয়ারে হাতিয়ায় আরো ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে। যদিও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে তবুও সকলের মাঝে অজানা এক ভয় বিরাজ করছে।