September 20, 2026, 5:12 pm
কক্সবাজার প্রতিনিধি:
চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোণা চারাবটতলী এলাকায় পানিতে পড়ে মো: ফয়সাল (৪) ও মো: নাহিদ (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। ফয়সাল ওই এলাকার ধলা মিয়ার পুত্র এবং নাহিদ বেলাল উদ্দিনের পুত্র বলে জানা গেছে। নিহত দুইজন সম্পর্কে চাচাতো-জেটাতো ভাই।
১৯ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এদিন সকাল সাড়ে দশটার দিকে মা-বাবার অগোচরে মো: নাহিদ ও মো: ফয়সাল বাড়ির পাশে খেলতে যায়। হঠাৎ করে দুইজনে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোজাখুজি করতে গিয়ে পুকুরের ভাসমান অবস্থায় তাদের দেখতে পায়। পরে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত্যু ঘোষণা করেন। তারা দুইজন সম্পর্কে চাচাতো জেটাতো ভাই।
দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন।