August 31, 2026, 11:20 am
নোয়াখালী সংবাদদাতা
নোয়াখালীর সদরে পূর্ব শুক্রতার জের ধরে এক নারীকে পিটিয়ে আহত করে চুল কেটে দিয়ে শরীরে লবণ মরিচ লাগিয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় আহত নারীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
জানাগেছে, সদর উপজেলার চর মটুয়া ইউনিয়নের আবু জাফর মিয়ার ছেলে রিয়াদের সাথে একই গ্রামের বেলাল হোসেনের মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক বছর আগে তারা পালিয়ে বিয়ে করে অন্যত্র ঘর সংসার করে আসছিলেন। এই ঘটনার জের ধরে রিয়াদের ছোট ভাই আরিফের নেতৃত্বে গত সোমবার ৫/৬ ব্যক্তি বেলালের স্ত্রী ফুলমতির উপর হামলা চালিয়ে বেদম পিটিয়ে আহত করেএবং তার শরীরে লবণ–মরিচ লাগিয়ে মাথার চুলও কেটে দেয় সন্ত্রাসীরা।
ভিকটিমের ছেলে রুবেল জানান, তার মাকে শাড়ি গলায় পেছিয়ে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা। এলাকাবাসী এগিয়েএলে তারা পালিয়ে যায়। গুরুতর আহত ফুলমতিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নবীর হোসেন জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।