August 9, 2026, 9:58 am
রংপুর অফিস
রংপুরে আবারও নতুন করে করোনা পজেটিভ হয়েছেন ৯ জন। এ নিয়ে রংপুর বিভাগে রোববার বিকেলে পর্যন্ত মোট ৬৪ জনের কোভিড-১৯ শনাক্ত হলো। এর মধ্যে মারা গেছেন মৃত্যু ৪ জন। আর সুস্থ্য হয়েছেন ৬২ জন। বিষয়টি জানিয়েছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়েরে ফোকাল পারসন জে এ সিদ্দিকী।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার এ কে এম নূর-উন নবী লাইজু জানিয়েছেন, রমেকে রোববার ৩৭তম দফায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের শরীরে কোভিড-১৯ পজেটিভ এসেছে। এদের মধ্যে ২ জন লালমনিরহাটে, ১ জন কুড়িগ্রামে ও ৬ জন রংপুরের।
অন্যদিকে দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজের পিসিআরে ৩ জনের করোনা শনাক্ত হয়। তারা সবাই দিনাজপুরের। তিনি আরো জানান, এ নিয়ে বিভাগের ৩১১ করোনা পজেটিভ ব্যক্তির মধ্যে রংপুরে ১৪৩, পঞ্চগড়ে ১৩ জন, নীলফামারীতে ৫০, লালমনিরহোটে ১৫, কুড়িগ্রামে ৩৪, ঠাকুরগাওয়ে ২৪, দিনাজপুরে ৫১, গ্ইাবান্ধায় ২৪ জন।
রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান, গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তের রংপুর জেলা পুলিশের ৩, মেট্রোপুলিশের ১ সদস্য, ডিসি অফিসের দুই কর্মচারী, রমেক হাসপাতালের ১ জন নার্স ও আনসার ক্যাম্পের ১ সদস্য, মিঠাপুকুর হাসপাতালের ১ জন কর্মচারী রয়েছেন। এদেরকে নিজ বাড়িতে আইসোলেশনে নেয়া হয়েছে। গুরুতর অসুস্থ হলে হাসাপাতালে নেয়া হবে।
রংপুর স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা: আমিন আহম্মেদ খান জানিয়েছেন, মৃত তিনজন হলেন নীলফামারীর ২ জন এবং দিনাজপুর ও গাইবান্ধায় ১ জন করে।