August 9, 2026, 12:52 pm

কালিয়াকৈরে শতভাগ বেতনের দাবীতে শ্রমিক বিক্ষোভ

কালিয়াকৈরে শতভাগ বেতনের দাবীতে শ্রমিক বিক্ষোভ


গাজীপুরের কালিয়াাকৈরে পূর্ব চন্দ্রায় এলাকায় সোমবার সকালে ফারইস্ট গার্মেন্টস নামক একটি পোশাক তৈরির কারখানায় শতভাগ বেতনের দাবীতে শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করেছে। সকালে শ্রমিকরা
কর্মস্থলে এসে সরকারের সিদ্ধান্ত মোতাবেক ষাটভাগ বেতন দেওয়ার প্রতিবাদ কর্মবিরতি করে। পরে কারখানার ভিতরেই শ্রমিকরা বিক্ষোভ
করতে থাকে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও গাজীপুর শিল্প-১ পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝানোর চেষ্টা করেন।পুলিশ ও শ্রমিকরা জানান, সকালে ৬০ভাগ বেতন কেন দেওয়া হচ্ছে জানতে চাইলে কারখানা কর্তৃপক্ষ উত্তেজিত হয়ে শ্রমিকদের গালিগালাজ করে। ওই সময় এখবর অন্য শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে শ্রমিকরা বেতন গ্রহণ না করে কর্মস্থল ত্যাগ করে বিক্ষোভ সমাবেশ করে
শতভাগ বেতন দাবী করে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা কারখানায় গিয়ে শ্রমিকদের বুঝিয়ে কারখানার বাহিরে বের করে দেন। পরে কারখানা
কর্তৃপক্ষের সাথে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আলোচনা করে শ্রমিকদের শত ভাগ বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা বাসায় চলে যায়। অপরদিকে তেলিরচালা এলাকায় ফা্ইভার ফুটওয়ার কারখানায় শ্রমিকরা মার্চ ও এপ্রিল মাসের বকেয়া বিতনের দাবীতে বন্ধ কারখানার বাইওে শ্রমিকরা
অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে। মৌচাক ফাড়ি পুলিশ কারখানার মালিক পক্ষের সাথে কথা বলে আগামী বুধবার বেতন দিবে বলে জানালে শ্রমিকরা চলে যায়। ফারইষ্ট কারখানার সহকারী ম্যানেজার কমপ্লেক্স প্রশাসনিক সিদ্দিকুর রহমান জানান,ষাটভাগ দেওয়াতে শ্রমিকরা প্রতিবাদ করে। শ্রমিকদের
দাবী শতভাগ। পরে তাদের শতভাগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) সানোয়ার জাহান জানান, শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com