August 9, 2026, 12:04 pm

অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ করলো চকরিয়া উপজেলা ছাত্রলীগ

অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ করলো চকরিয়া উপজেলা ছাত্রলীগ

এম, রিদুয়ানুল হক, চকরিয়াঃ

মরণব্যাধি করোনা ভাইরাসে থমকে গেছে সারাদেশ। সারা বিশ্বের সাথে পাল্লা দিয়ে জ্যামিতিক হারে দেশব্যাপী বাড়ছে আক্রান্তের হার। এই সংকটময় পরিস্থিতিতে করোনা মোকাবেলায় আর্ত মানবতার সেবায় অনেকেই ভালোবাসার হাত বাড়িয়ে দিচ্ছেন। বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা সারাদেশব্যাপী ব্যাপক প্রশংসিত হয়। করোনার প্রাদুর্ভাব দিন দিন যেমন বাড়ছে, তেমন ছাত্রলীগের ব্যতিক্রমী কার্যক্রম নানাভাবে খবরের শিরোনাম হচ্ছে।

এবার অসহায়,দুস্হ,রিকশাওয়ালা, টমটম ওয়ালা, সবজি ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষদের মাঝে নিজ হাতে ২৫০ প্যাকেট ইফতার বিতরণ করলেন চকরিয়া উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, ইতিবাচক কাজের স্বপ্নদ্রষ্টা ও পরিচ্ছন্ন ছাত্রনেতা আকিত হোসেন সজীব।

এই বিষয়ে চকরিয়া উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আকিত হোসেন সজীব বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমি করোনায় অসহায়, দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি। আজ আমি নিজ হাতে ২৫০ জন অসহায় মানুষের মুখে ইফতার তুলে দিয়েছি। এর আগে অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছি তাদের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছি।অসহায় ও কর্মহীন ছাত্রলীগ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি,করোনা সচেতনতায় লিফলেট ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি।আপনারা আমার জন্য দোয়া করবেন যেনো এভাবে মানুষের পাশে থাকতে পারি।’
এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা ছাত্রলীগ নেতা কাইসার হামিদ,মেহেদী হাসান নাহিদ,মোহাম্মদ জুনাঈদ,তাজিদ,চিরিংগা ইউনিয়ন ছাত্রলীগ নেতা রিদওয়ানুল ইসলাম লিটি,সম্রাট প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com