August 31, 2026, 10:37 am
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর কাঞ্চনপুর গ্রামে প্রতিপক্ষের বিরুদ্ধে বসতবাড়ী
পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপার বসতবাড়ীর মালিক আতিকুর রহমান বাদী হয়ে
সোমবার রাতে দুইজনের নাম উল্লেখ্য কওে একটি অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ,মামলার এজাহারে জানা যায়, উত্তর কাঞ্চনপু গ্রামের মোখলেস মাষ্টারের সাথে প্রতিবেশি দানেশ মিয়া ও মিজানুর রহমানের সাথে বাড়ীর পাশের ক্রয়কৃত জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। সেই বিরোধের জের ধরে গত শুক্রবার রাতে দানেশ মিয়া ও মিজানুর রহমানের নেতৃত্বে ৪-৫জন সন্ত্রাসী বাড়ীর একটি থাকার কক্ষে আগুন লাগিয়ে দেয়। আগুন লাগার টের পেয়ে মোখলেস মাষ্টারের পরিবারের সদস্যরা ডাক-চিৎকার শুরু করলে গ্রামবাসী এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনে পুরো কক্ষ পুরে ছাই হয়ে যায়। এতে কক্ষের ভিতর থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ বিষয়ে দুই প্রতিপক্ষের নাম উল্লেখ্য করে মোখলেস মাষ্টারের ছেলে আতিকুর রহমান মিল্টন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। অভিযোগকারী আতিকুর রহমান মিল্টন জানান, আমাদের জমি দখল করতে না পেয়ে আমাদের পুড়িয়ে হত্যার জন্য বসবাড়ীতে আগুন ধরিয়ে দেয়।এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকতার্ এস আই মনির হোসেন জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।