August 9, 2026, 10:55 am

পেকুয়ায় পানিতে ডুবে ভাই বোনের মুত্যু

পেকুয়ায় পানিতে ডুবে ভাই বোনের মুত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে দুই ভাই বোনের মুত্যু হয়েছে। দুজনেই স্থানীয় একটি নূরানী মাদ্রাসা শিক্ষার্থী। নিহতরা হলেন, একই এলাকার প্রবাসী আজম খানের শিশু পুত্র মুনতাহা (৬) ও পেকুয়া বাজারের ব্যাবসায়ী করিমদাদ মিয়ার শিশু কন্যা কুলছুমা আকতার (৭)। সম্পর্কে দুজনই মামাতো ভাই ও ফুফাতো বোন।

ঘটনাটি ঘটেছে, ৭ মে সকাল ১১ টায় উপজেলার রাজাখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মাঝির পাড়া এলাকায়।

নিহতদের পরিবারের সূত্রে জানা যায়, ওই দিন বৃহস্পতিবার সকালে দুই শিশু মুনতাহা ও কুলছুমা প্রতিদিনের মতো আরবি শিক্ষা নিতে নূরানী মাদ্রাসায় যায়। মাদ্রাসা থেকে বাড়ি ফিরে সবার অগোচরে দুজনেই গোসল করতে পুকুরে নামে। কোন এক সময় শিশু মুনতাহা পুকুরের পানিতে ডুবে যায়। তাকে বাঁচাতে কুলছুমাও পানিতে পড়ে যায়। এ সময় পানিতে ডুবে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এদিকে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে নিহতদের পরিবারসহ পুরো এলাকায় চলছে শোকের মাতম। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ বাদশা বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত এবং খুবই মর্মান্তিক।

পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, স্থানীয় ইউপি সদস্য বিষয়টি অবগত করেছে। একজন অপরজনকে বাঁচাতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুজনে নিকটতম আত্মীয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com