August 9, 2026, 8:59 am
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা পুলিশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জনে। এদের মধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আর বাকি ৫ জনের নতুন নমুনা টেস্টে নেগেটিভ এসেছে বলে জানা গেছে। বর্তমানে মোট ৬৫ জন পুলিশ সদস্য আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার বিকালে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম।
তিনি জানান, আমাদের পুলিশ সদস্যদের মধ্যে ৭৩ জন করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ঢাকায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ), নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস ও বাড়িয়ে আইসোলেশন থেকে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর এদের মধ্যে ৪ জন সিপিএইচে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা জেলা পুলিশ লাইনস ও বাড়িতে আইসোলেশনে রয়েছেন।