September 20, 2026, 1:17 am
ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। রোববার দুপুরে একটি পিকআপের সাথে বাইসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার লখপুর এলাকায় দুপুর তিনটার দিকে একটি চলন্ত পিকআপের সাথে এক বাইসাইকেল চালকের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সাইকেল চালক নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম শুনিল শীল (৫০)। তিনি পিলজং এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
কাটাখালি হাইওয়ে থানার ওসি রবিউল ইসলাম দুর্ঘটনায় সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।