August 9, 2026, 8:41 am

দরিদ্র কৃষকের পাশে বাকৃবি ছাত্রলীগ

দরিদ্র কৃষকের পাশে বাকৃবি ছাত্রলীগ

তাসনিমুল হাসান,মণিরামপুর যশোরঃ


বোরো ধানের বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকদের মুখে। মরণঘাতী নোভেল করোনা ভাইরাসের ছোবল থেকে বাঁচতে ঘরবন্দী জীবন যাপন করছে দেশের সাধারণ মানুষ। সেই সাথে ধান কাটার জন্য শ্রমিক সংকট দেখা দিয়েছে। জাতির এই ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনা মেনে অসহায় কৃষকের পাশে দাড়িয়েছে হাসিনার নির্দেশে দেশজুড়ে গরিব,অসহায় কৃষকের পাশে দাড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। তার ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার শাহজালাল হল ইউনিটের সহ সভাপতি তারিক জামান জয় নিজ এলাকা যশোর মণিরামপুরে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে গরিব কৃষকের পাশে থেকে ধান কাটতে সহযোগিতা করেন।

আজ রবিবার (৩ মে) সকালে রোজা রেখে পানির মধ্যে ভোর সাতটা থেকে এগার টা পর্যন্ত মণিরামপুর উপজেলার খড়িঞ্চি গ্রামের মাঠে দরিদ্র কৃষকদের এ সহযোগিতা করেন তাঁরা।

এ বিষয়ে তারিক জামান জয় বলেন, বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার নির্দেশনায় এবং কৃষি বিষয়ের ছাত্র হিসেবে দেশের এই ক্রান্তিলগ্নে দরিদ্র অসহায় কৃষকের পাশে দাড়ানো আমার নৈতিক দায়িত্ব মনে করি।এই ধারা অব্যাহত রাখার চেস্টা থাকবে।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সদা প্রস্তুত দেশ জাতির কল্যানে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com