August 9, 2026, 8:38 am

ফটিকছড়িতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে মারামারি নিহত ১, আহত ২

ফটিকছড়িতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে মারামারি নিহত ১, আহত ২

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুরে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই কিশোরের মধ্যে মারামারির ঘটনায় চুরিকাঘাতে নুরুল হক সাইমন (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে।

এ ঘটনায় সিফাত (১৭) ও মনছুর (১৭) নামে আরো দুই গুরুতর আহত হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের চুরিকাঘাতে সাইমন গুরুতর আহত হয়। একই ঘটনায় আহত হয় আরও দু’জন। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চমেকে নেওয়ার পথে সাইমনের মৃত্যু হয়।

অপরদিকে, ঘটনাস্থল থেকে মাহফুজ নামে এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। পুলিশ থানায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করছে।

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার এস আই রিদুয়ানুল হক বলেন, ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই কিশোর দলের মধ্যে মারামারি ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় একটি সূত্রে জানা যায়, মারামারির ঘটনায় জড়িতরা চিরন্তন ‘৭১ নামে একটি গ্রুপে সংঘবদ্ধ ছিলো। স্কুলের ব্যাচভিত্তিক দু’টি গ্রুপের মধ্যে এ মারামারির ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com