August 9, 2026, 8:39 am

পঞ্চগড়ে বজ্রপাতে এক গৃহবধুর মৃত্যু

পঞ্চগড়ে বজ্রপাতে এক গৃহবধুর মৃত্যু

পঞ্চগড় জেলা প্রতিনিধি:

সদর উপজেলা মুক্তা বেগম (২৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শনিবার সদর উপজেলার পৌরসভার পূর্ব জালাসী এলাকায় এই র্মমান্তিক দূর্ঘটনাটি ঘটে।নিহত মুক্তা বেগম পূর্ব জালাসী এলাকার মোঃ লাল মিঞার স্ত্রী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত মুক্তা বেগম সকালে গুড়ি গুড়ি বৃষ্টিতে পরিবারের অন্যান্য কাজকর্ম শেষে রান্না ঘরে যাওয়ার সময় হটাৎ প্রচন্ড বজ্রপাতের শব্দে দরজার সামনে দাড়িয়ে থাকা অবস্থায় সে অজ্ঞান পড়ে যায় ঘটনা স্থল থেকে পরিবারের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে নিহতের শশুর মোঃ জামান হোসেন তিনি জানান, সকালে গুড়ি গুড়ি বৃষ্টি আমি ঘরে ছিলাম হটাৎ বজ্রপাতের শব্দে দেখি আমার বউ মা দরজার সামনে পড়ে আছে এবং সমস্ত শরীর কালো হয়ে গেছে এঅবস্থায় হাসপাতালের পথে তার মৃত্যু হয়েছে।

নিহতের এক ছেলে ও  এক মেয়ে রয়েছে।পঞ্চগড় সদর থানা অফিসার ইনচার্জ মোঃ আবু আক্কাস্ আহম্মদ তিনি জানান, বজ্রপাতের দূর্ঘটনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com