August 28, 2026, 2:10 pm

গাজীপুরে ক্লিনিকের বিল দিতে না পারায় সন্তান বিক্রি।বিল দিলেন পুলিশ কর্মকর্তা

গাজীপুরে ক্লিনিকের বিল দিতে না পারায় সন্তান বিক্রি।বিল দিলেন পুলিশ কর্মকর্তা


হাসপাতালের বিল মেটাতে না পেরে সদ্য জন্ম দেওয়া সন্তানকে ২৫ হাজার টাকায় বিক্রি করে হাসপাতালের বিল পরিশোধ করেন শরীফ-কেয়া নামে এক দম্পত্তি। বিল মিটিয়ে সন্তান ছাড়াই বাড়ি ফেরেন তারা।

শুক্রবার (১লা মে) গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ি থানা এলাকার ’সেন্ট্রাল মেডিকেল হাসপাতালে’ এ ঘটনা ঘটে।

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের এনায়েতপুর এলাকায় বাড়ি শরীফ-কেয়া দম্পত্তির। তার জানান, গত ২১ এপ্রিল গর্ভবতী স্ত্রী কেয়া খাতুনকে কোনাবাড়ির সেন্ট্রাল মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। ওই দিনই সিজারের মাধ্যমে কেয়া খাতুনের কোল জুড়ে আসে ফুটফুটে একটি ছেলে সন্তান। এই কয় দিনে ওই হাসপাতালে তাদের বিল আসে ৪৭ হাজার টাকা। কিন্ত দরিদ্র শরীফ-কেয়া দম্পতি হাসপাতালের বিল পরিশোধ করতে পারেননি।

নবজাতকের মা কেয়া জানান, হাসপাতালে কর্তৃপক্ষ বাচ্চা রেখে দিয়ে আমাকে বের করে দেয়। বাধ্য হয়ে ২৫ হাজার টাকায় নবজাতকটিকে বিক্রি করে দেন। পরে সেই টাকায় হাসপাতালের বিল পরিশোধ করে বাড়ি চলে যান।

পুলিশ কমিশনার খবর জানতে পেরে মো. আনোয়ার হোসেন নবজাতককে কিনে নেওয়া ওই ব্যক্তিকে ২৫ হাজার টাকা ফেরত দেন। পরে নবজাতকে নিয়ে হাজির হন শরীফ হোসেনের বাড়ি। মায়ের কোলে তুলে দেন ফুটফুটে শিশুটিকে। পাশাপাশি সন্তানকে লালন-পালনের জন্য আরো পাঁচ হাজার টাকা তুলে দেন ওই দম্পতির হাতে।

কমিশনার মো. আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। এডিশনাল আইজি (এসবি) স্যারের মাধ্যমে ঘটনাটি শোনার পর খুব খারাপ লেগেছিল। খোঁজ খবর নিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। সন্তানটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরে আমার খুব ভালো লেগেছে।’ এদিকে মায়ের কোলে সন্তান ফিরিয়ে দেওয়ার ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়। অনেকে পুলিশ কমিশনারকে ধন্যবাদ জ্ঞাপন করে তার প্রশংসা করেন।

হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক মোনায়েম খান জানান, আমার হাসপাতালে গত ২১ এপ্রিল ভর্তি হয় ১৬ হাজার টাকার চুক্তিতে। তারা সঠিক সময় টাকা দিতে না পারায় বিলম্ব করে। এরপরে গত শুক্রবার হাসপাতালে ১৫হাজার টাকা পরিশোধ করে চলে যায়। বাচ্চা বিক্রির ব্যপারে আমি কিছু জানিনা

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com