August 9, 2026, 7:34 am

কালিয়াকৈরে কারোনা উপসর্গ নিয়ে মৃত্যু, বাড়ি লকডাউন

কালিয়াকৈরে কারোনা উপসর্গ নিয়ে মৃত্যু, বাড়ি লকডাউন


গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকার করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে ওই এলাকার চারতলাবিশিষ্ট একটি ভবন লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

এলাকাবাসী জানায়, করোনার উপসর্গ নিয়ে নিহত ব্যক্তির নাম মিজান (৫৫) এবং তার স্থায়ী ঠিকানা বরিশাল বলে জানা গেছে। তিনি রাজধানী ঢাকাতে কাজ করতেন। গত কয়েক দিন আগে তিনি গাজীপুরের কালিয়াকৈরে আসেন। পরে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকার সাইফুল ইসলামের মালিকানাধীন পাচতলা বিশিষ্ট একটি ভবনে ভাড়া ওঠেন। সেখানে তিনি ও পরিবারের লোকজন নিয়ে বসবাস করছিলেন। ওই বাসায় ওঠার পর থেকেই তিনি কাশি, বমি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত বৃহস্পতিবার রাতে প্রথমে তাকে গাজীপুর শহীদ তাজ উদ্দিন হাসপাতালে নেওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শুক্রবার সকালে কালিয়াকৈর উপজেলা প্রশাসন ওই ভবনটি লকডাউন ঘোষণা করে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন বলেন,শুনেছি করোনা উপসর্গ নিয়ে মিজান নামের এক ব্যক্তি মারা গেছেন। খবর পেয়ে সফিপুরের ওই চারতলা ভবনটি পুরোপুরি লকলাউন করা হয়েছে। নিহতের লাশ তার স্বজনরা তাদের দেশের বাড়ি নিয়ে গেছেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com