August 9, 2026, 7:32 am

করোনার ক্লান্তিলগ্নে অসহায়দের মাঝে ইফতার বিতরণ

করোনার ক্লান্তিলগ্নে অসহায়দের মাঝে ইফতার বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নিরাপদ দুরত্ব বজায় রেখে মাহে রমজান উপলক্ষ্যে করোনা ভাইরাসের কারনে বিপর্যস্থ অসহায় আর হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সদ্যস নারগিস আক্তার।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত অসহায় ও দরিদ্র দুই শ’ পরিবারের মধ্যে শুক্রবার বিকালে উপজেলার রতনপুর এলাকায় নিজস্ব অর্থায়নে দুই’শতাধিক অসহায় পরিবারের মাঝে রান্নাকরা ইফতার ও খাদ্যদ্রব্য বিতরন করেন তিনি ইফতার বিতরণ করা হয়।
উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সদ্যস নারগিস আক্তার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে সমাজের অসহায় মানুষদের সহায়তায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি, এর মধ্যে অসহায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণের কার্যক্রম করা। করোনা পরিস্থিতিতে অসহায় মানুষদের কথা চিন্তা করেই তিনি এমন উদ্যোগ নিয়েছেন বলে জানান।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগে নেতা ও মহল্লার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com