August 9, 2026, 9:54 am

ঢাকা উত্তর সিটিতে বিএনপির ত্রাণ বিতরণ অব্যাহত

ঢাকা উত্তর সিটিতে বিএনপির ত্রাণ বিতরণ অব্যাহত

নিজস্ব প্রতিনিধি (৩০ এপ্রিল ২০২০)

করোনাভাইরাসের কারণে অসহায় রাজধানীর শ্রমজীবী ও খেটে খাওয়া গরিব মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিএনপি।

বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটির ২৬ ও ৪০ নম্বর ওয়ার্ডে গত নির্বাচনে বিএনপিসমর্থিত কাউন্সিল প্রার্থী ও স্থানীয় নেতারা এসব বিতরণ করেন।

উত্তর সিটির বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের তত্ত্বাবধানে এসব ত্রাণ বিতরণ পরিচালিত হয়ে আসছে।

ঢাকা উত্তরের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আজিজুর রহমান মুসাব্বির, সাবেক মহিলা কাউন্সিলর রোকেয়া সুলতানা তামান্না ও তেজগাঁও থানা বিএনপির সভাপতি এল রহমান এবং ৪০ নম্বর ওয়ার্ডে বিএনপির পক্ষে ইফতেখার আলম আখন্দ যার যার এলাকায় অসহায়দের মধ্যে খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com