August 9, 2026, 8:48 am

চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান জাহেদুল ইসলামকে দল থেকে বহিষ্কার

চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান জাহেদুল ইসলামকে দল থেকে বহিষ্কার

নিজস্ব প্রদিবেদক

কক্সবাজারের পেকুয়া উপজেলা আ’লীগের আওতাধীন টইটং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে স্থানীয় সরকার বিভাগ থাকে চাল আত্মসাতের অভিযোগে তাকে চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়।

দেশের চলমান করোনা ভাইরাস মহামারীতে সরকারি ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে অভিযুক্ত হওয়ায় দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। ফলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী দলীয় শৃঙ্খলাভঙ্গের অপরাধে টইটং শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে তাকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।

এই তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মজিবুর রহমান।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com