August 9, 2026, 10:53 am

চকরিয়ায় মোবাইল কোর্ট অভিযান ও জরিমানা

চকরিয়ায় মোবাইল কোর্ট অভিযান ও জরিমানা

এম, রিদুয়ানুল হক, চকরিয়া:

চকরিয়া উপজেলায় আজ ২৯ এপ্রিল সন্ধ্যা ৭.০০ ঘটিকা হতে রাত ০৯.৩০ ঘটিকা পর্যন্ত করোনা সংক্রমণ এর বিস্তার রোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান পরিচালনা করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ। 

এসময় চকরিয়া পৌরসভা ও ফাঁসিয়াখালি ইউনিয়নে অপ্রয়োজনীয় জমায়েত এবং আড্ডা ছত্রভঙ্গ করা হয়। ১ টি মামলায় নির্দিষ্ট সময়ের বেশি সময় দোকান খোলা রাখায় ৩,০০০/- অর্থ দন্ড দেয়া হয়।

এছাড়াও চকরিয়া পৌরসভা ও ফাঁসিয়াখালি ইউনিয়নে নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ২ টি টিভি ও ১৪টি এনার্জি লাইট জব্দ করা হয়। এ অভিযান চলমান থাকবে বলে জানান চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com