August 9, 2026, 7:51 am
এম, রিদুয়ানুল হক, কক্সবাজার
করোনা সংক্রমনের এই দুর্দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী ছাত্র-জনতাকে কৃষকের পাশে থেকে স্বেচ্ছাশ্রমে জমি থেকে পাকা ধান কেটে বাড়িতে পৌছে দিতে নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে সরকারের প্রধানের নির্দেশনার প্রেক্ষিতে কৃষকের জমি থেকে বিনাপারিশ্রামিকে ধান কাটা কাজে নেমে পড়েছেন ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা।
সম্প্রতি সময়ে চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নে প্রান্তিক কৃষকের পাশে থেকে সহযোগিতার হাত প্রসারিত করেছেন উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকিত হোসেন সজিবের নেতৃত্বে ছাত্রলীগের বিপুল নেতাকর্মী বিনাপারিশ্রামিকে জমি থেকে কেটে দিয়েছেন কৃষকের পাকা ধান। ছাত্রলীগের এই মানবিক কাজ সবার মাঝে প্রশংসিত হয়েছে।
অবশ্য ছাত্রলীগের পর এবার চকরিয়া উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ বুমবিলছড়িতে কৃষকের পাশে এগিয়ে গেছেন স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার ২৮ এপ্রিল চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেনের নেতৃত্বে বুমবিলছড়ি ইউনিয়নের একটি বিলে ধান কাটার কাজে নেমে পড়েন স্বেচ্ছাসেবকলীগের উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতাকর্মী। দুইঘন্টা শ্রমিকের কাজ করে কৃষকের জমি থেকে পাকা ধান কেটে দিয়েছেন তাঁরা। বিনাপারিশ্রামিকে ধান কাটার কাজে সহযোগিতা করায় পান্তিক ওই কৃষকও খুশি।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন বলেন, একদিকে করুণা ভাইরাসের আতঙ্ক অন্যদিকে বমুবিলছড়ি ইউনিয়নটি পাহাড়ি জনপদ হওয়ায় জমির পাকা ধান রক্ষা নিয়ে বন্যহাতির আক্রমণের ভয় তাঁড়া করছে কৃষকদের মাঝে।
এই অবস্থায় কৃষকের আহাজারি শুনে বমু বিলছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কফিল উদ্দিন ফোনে বিষয়টি আমাকে জানালে মঙ্গলবার সকালে বমুবিলছড়ি ইউনিয়নে স্বেচ্ছাসেবকলীগের নেতা কর্মীদেরকে নিয়ে গিয়ে ধান কাটার কাজে কৃষকদেরকে সহযোগিতা করি। এভাবে সবাই মানবিক কল্যাণে এগিয়ে আসলে চকরিয়া উপজেলার প্রতিটি জনপদের কৃষকরা উপকৃত হবে।