August 9, 2026, 8:55 am

বকেয়া বেতনের দাবীতে মহাসড়ক অবরোধ, শ্রমিক বিক্ষোভ

বকেয়া বেতনের দাবীতে মহাসড়ক অবরোধ, শ্রমিক বিক্ষোভ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমির সামনে আর এল ডাইং নামক একটি তৈরি পোশাক কারখানায় রোববার সকালে শ্রমিকরা একমাসের বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে।

বকেয়া বেতন না পেয়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় দুই ঘন্টা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে।পুলিশ ও শ্রমিকরা জানান, করোনার স্বাস্থ্য ঝুকি নিয়ে কারখানা কর্তৃপক্ষ নিয়মিত কাজ করিয়ে নিলেও গত মার্চ মাসের বেতন দিতে নানা তালবাহানা করছে। প্রতিমাসের ১০তারিখে বেতন দেওয়ার কথা কথাও কারখানা কর্তৃপক্ষ চলতি মাসে মার্চের বেতন না দিয়ে কাজ করিয়ে নেয়।

সকালে তিন শতাধিক শ্রমিক কাজে যোগদান করে কর্তৃপক্ষের কাছে মার্চেও বেতন দাবি করে কর্মবিরতি করতে থাকে। এসময় কারখানা কর্তৃপক্ষের কোন উত্তর না পেয়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয়। ওই সড়কে শ্রমিকরা প্রায় দুই ঘন্টা অবস্থা করে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদেও বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
অপরদিকে গত দুইদিন ধরে বাড়ইপাড়া বিডি হেচং নামক একটি কারখানার সহস্রাধিক শ্রমিক বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ সমাবেশ করে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আরএল ডাইং কারখানার জিএম ফিরোজ কবীর জানান, করোনার ঝুকির
কারণে শ্রমিকদের বেতন দিতে বিলম্ব হচ্ছে। শিঘ্রই সকল শ্রমিকদের বেতন পরিশোধ করে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com