August 9, 2026, 9:55 am

মণিরামপুরে আইসোলেশনে থাকা শোয়াইবকে প্রতিমন্ত্রী’র ইফতার সামগ্রী বিতরণ

মণিরামপুরে আইসোলেশনে থাকা শোয়াইবকে প্রতিমন্ত্রী’র ইফতার সামগ্রী বিতরণ

তাসনিমুল হাসান,মণিরামপুর যশোরঃ-
যশোর মনিরামপুর আইসোলেশনে রাখা করোনা আক্রান্ত রোগী শোয়াইব হোসেনকে যশোর-৫ (মনিরামপুর) আসনের সাংসদ এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য পক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইফতার সামগ্রী নিয়ে প্রতিমন্ত্রী’র প্রতিনিধি যুবলীগ নেতা শিমুল কুশারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রারানী দেবনাথে কাছে এ সামগ্রী হস্তান্তর করেন। এসময় তিনি তার সার্বিক খোঁজ খবর নেন ও যেকোন সমস্যায় পাশে থাকবেন বলেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মেডিকেল অফিসার জনাব মোস্তাকিম বিল্লাহ রিফাত,সেচ্ছাসেবী টিমের উপজেলা মেন্টর আল হেলাল মামুন,সেচ্ছাসেবী টিমের পৌরসভা মেন্টর (ভারপ্রাপ্ত) তাসনিমুল হাসান,বিন্দু প্রমূখ।

এব্যাপারে জানতে চাইলে যুবলীগ নেতা শিমুল কুশারি জানান, তিনি সর্বক্ষনিক উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ রাখছেন। কোন ব্যাক্তি যদি খাদ্য সহায়তার প্রয়োজন হয় প্রতিমন্ত্রীর পক্ষ থেকে সে নিজে তার খাদ্যের ব্যবস্থা করে দিবেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com