August 9, 2026, 9:56 am
চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধি
ধান কাটা সময়ে কৃষকের হাতে নগদ টাকা থাকে না। মহাজনের বা ফঁড়িয়াদের কাছ থেকে সস্তায় অগ্রিম ধান বিক্রি করে দিয়ে টাকা নিয়ে ধান কাটতে হয়। এতোদিন কৃষকদের এ অবস্থাছিল সর্বত্র। কিন্তু এবার অনেক জায়গায় টাকা দিয়েও ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না। দীর্ঘদিন কর্মহীন হয়ে ঘরে বসে থাকতে হওয়ায় অনেক কৃষকের হাতে কোন টাকাও নেই। এ অবস্থায় চকরিয়ায় গরীব কৃষকদের ধান কেটে দিতে এগিয়ে এসেছে ছাত্রলীগের নেতাকর্মী। তারা প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে কৃষকদের ধান কেটে দিচ্ছেন বলে জানায়।
চকরিয়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিদিনি কোথাও না কোথাও কৃষকদের ধান কেটে দিচ্ছে। শুক্রবার উপজেলার হারবাংয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা কয়েকজন গরীব কৃষকের পাকাধান কেটে দেওয়ার খবর পাওয়া গেছে।চকরিয়া উপজেলার হারবাং কালা সিকদার পাড়ার কৃষক মোঃ রাজন জানিয়েছেন; তার পাকা আমন ধান কাটার সময় চলে যাওয়ার পরও টাকার অভাবে ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না। তার এ অবস্থার কথা জানতে পেরে হারবাং ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা গিয়ে বিনা পারিশ্রমিকে তার পাকা ধান কেটে ঘরে তুলে দেয়।
মোঃ রাজনের দেড় কানি পরিমানের পাকাধান কাটতে নেতৃত্ব দেন ইউনিয়ন ছাত্রলীগের আল ফয়সালুর রহমান, সালমান শাহরিয়ার মুন্না, নাঈমুদ্দিন আহমেদ বাবু, হাসনাত জামিল ফাহিম, মোঃ মিনহাজ উদ্দিন প্রমুখ। ছাত্রলীগ নেতা সালমান শাহরিয়ার মুন্না জানান; কৃষক মোঃ রাজন শুধুই নন; তারা যেখানে খবর পাচ্ছেন টাকা বা লোকজনের অভাবে যেসব কৃষক তাদের পাকা ধান কাটতে পারছেন না, তারা খবর নিয়ে সেখানেই ছুটে যাচ্ছেন এবং বিনা পারিশ্রমিকে তারা এই বন্ধের সময়ে অসহায় গরীব কৃষকের ধান কেটে দিচ্ছেন বলে জানান। #