August 9, 2026, 8:53 am

চকরিয়া বঙ্গবন্ধু সাফারি পার্কে কর্মরতরাও পেলো পিপিই

চকরিয়া বঙ্গবন্ধু সাফারি পার্কে কর্মরতরাও পেলো পিপিই

কক্সবাজার প্রতিনিধি
করোনা ভাইরাসের সংক্রমন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক দায়িত্বরতদের সুরক্ষায় বুধবার সকালে পিপিই (পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট) সামগ্রী বিতরণ করা হয়েছে।

দেয়া হয়েছে সর্জিক্যাল মাস্ক, সার্জিক্যাল গ্লাভস, সু-কভার, সার্জিক্যাল টুপি, গাম বোট, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, জীবানু নাশক সামগ্রী।

বিতরণকালে উপস্থিত ছিলেন ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের তত্ত্বাবধায়ক মাজাহারুল ইসলাম।

বক্তব্যে তিনি জানান, করোনা ভাইরাস সারাবিশ্বে মহামারি আকার ধারণ করায় সাফারি পার্কের প্রাণী ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত কর্মরতদের স্বাস্থ্য সুরক্ষা জরুরি হয়ে পড়েছে। কেউ কোনভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়লে এই ভাইরাস পার্কের প্রাণীদের মাঝে ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে। তাই সরকারিভাবে এসব পিপিই সামগ্রী বিতরণ করা হয়।

পিপিই প্রাপ্তদের মধ্যে রয়েছে বন্যপ্রণী রক্ষক নুরুজ্জামান, ফয়জুর রহমান, আহাসানুল্লাহ খন্দকার ও রেজাউল করিম, ওয়াইল লাইফ স্কাউট আকতারুজ্জামান খান, তোফাজ্জল হোসেন, সাইফুর রহমান, আবদুর রউফ তালুকদার ও রাজিব কুমার দে, জুনিয়র ওয়াইল লাইফ স্কাউট উত্তম কুমার দে, অফিস সহায়ক মনজুরুল আলম, ড্রেসার্ব দিদারুল আলম ও পরিচ্ছন্নতা কর্মী হান্নান কাজী।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com