August 9, 2026, 9:55 am
মণিরামপুর,যশোর প্রতিনিধিঃ
দেশব্যাপী করোনা ভাইরাস (কোভিট-১৯) পরিস্থিতিতে অঘোষিত লকডাউনের কারনে কর্মহীন হয়ে পরেছে দেশের অনেক মানুষ। আর এই পরিস্থিতি মোকাবেলায় সরকারের নেয়া কর্মসূচির পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার শাহজালাল হল ইউনিটের সহসভাপতি তারিক জামান জয়। ব্যাক্তি উদ্যোগে নিজ এলাকা যশোর জেলার মনিরামপুর থানার পৌর এলাকায় অসহায় কর্মহীন পঞ্চাশটি পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে চারদিনের সমপরিমান খাবার পৌছে দিচ্ছেন তিনি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে তিনি মনিরামপুর থানার পৌর এলাকায় অসহায় মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
এ বিষয়ে তারিক জামান জয় বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমার নেতা লেখক ভট্টাচার্য দাদার নির্দেশে আমার প্রানের সংগঠন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে সাধ্যমত এলাকার গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।মানবতার সেবায় ছাত্রলীগ সদা জাগ্রত। পরবর্তীতে মানুষের পাশে থাকার সুযোগ পেলে ইনশাআল্লাহ আরো পরিকল্পনা আছে।