August 9, 2026, 10:55 am
এম, রিদুয়ানুলহক, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সৈয়দ শামসুল তাবরীজ।
রবিবর (১৯ এপ্রিল) দুপুরে তিনি উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান এর কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করেন ।
আনুষ্ঠানিকভাবে উপজেলা প্রশাসনের দায়িত্ব গ্রহণ করায় নতুন ইউএনও’কে ফুল দিয়ে বরণ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ।
নতুন ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ ইতিপূর্বে খাগড়াছড়ি জেলার সদর উপজেলা ও চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলাতে ইউএনও হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগের ছাত্র হিসেবে সর্বোচ্চ ডিগ্রী অর্জন করেন। ৩০তম বিসিএসে প্রশাসন ক্যাডার হিসেবে যোগদান করেন ।
চকরিয়া উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সৈয়দ শামসুল তাবরীজ যোগদান করায় ওনাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কক্সবাজার-১ চকরিয়া – পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম বিএ আনার্স এমএ, চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী,চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুর রহমান, চকরিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান,প্যানেল চেয়ারম্যান-১ জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু ।