August 9, 2026, 12:05 pm

কেহই আইনের ঊর্ধ্বে নয়- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

কেহই আইনের ঊর্ধ্বে নয়- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, তার গানম্যান কিশোর কুমার কর্তৃক সংঘটিত হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেয়া হবে না। এ হত্যাকাণ্ড গানম্যানের ব্যক্তিগত দায়। মন্ত্রী হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে গানম্যানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।আজ এক বিবৃতিতে মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, গানম্যান কিশোর গত তিন দিন যাবত ডিউটিতে ছিল না। সরকারি অস্ত্র জমা না দিয়ে অপরাধ করা কোনভাবেই মেনে নেয়া যায় না। কেউ আইনের ঊর্ধ্বে নয়। কৃত অপরাধের শাস্তি তাকে অবশ্যই পেতে হবে।

ইতোমধ্যে জনগণের সহায়তায় পুলিশ গানম্যান কিশোরকে অস্ত্রসহ গাজীপুর জেলার সীমানা হতে গ্রেফতার করায় মন্ত্রী পুলিশবাহিনী এবং স্থানীয় জনগণকে ধন্যবাদ জানান।

মন্ত্রী হত্যাকাণ্ডের শিকার মো. শহিদ-এর রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। কিশোর এর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com