August 9, 2026, 12:04 pm

অবশেষে ব্লাড ক্যান্সারে মারা গেলেন চকরিয়া পৌর কর্মকর্তা রকিব

অবশেষে ব্লাড ক্যান্সারে মারা গেলেন চকরিয়া পৌর কর্মকর্তা রকিব

এম, রিদুয়ানুল হক, চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়া পৌরসভার সহকারী কর- অাদায়কারী ষ্টাপ রকিব হাসান চৌধুরী ও ১ সন্তানের জনক অবশেষে ব্লাড ক্যান্সারকে হার মেনে ১৭ এপ্রিল বিকেল ৩টা ৩০ মিনেটের সময় পৌর-শহরের ৩ নং ওয়ার্ড বাটাখালী ২য় সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুর্বপার্শ্বের দক্ষিণে শাশুর জনৈক অালীহায়দার এর বাড়ীতে মৃত্যু বরণ করেন। ইন্নালিল্লাহী——ওয়াইন্নাইলাহি রাজেউন।

একই তারিখে রাত এশার নামাজের পর স্থানীয় পশু ডাক্তার সাহেবের জামে মসজিদ সংলগ্ন মরহুমের জানাযার নামাজ সম্পন্ন করা হয়।

এদিকে মরহুম রকিব হাসানের মৃত্যুতে শোক জানিয়েছেন চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া পৌর কর্মকর্তা-কর্মচারী বৃন্দ ও চকরিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com