August 9, 2026, 2:29 pm

বকেয়া বেতনের দাবীতে শ্রমিক বিক্ষোভ

বকেয়া বেতনের দাবীতে শ্রমিক বিক্ষোভ

গাজীপুরের কোনাবাড়ী শিল্পাঞ্চলের কয়েকটি তৈরি পোশাক কারখানায় বৃহস্পতিবার বকেয়া বেতনের দাবীতে শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করেছে।
কোনাবাড়ী এলাকায় দূরন্ত নীট কম্পোজিট, কেয়া নীট, স্বাধীন গার্মেন্ট, ডিবিএল লিমিটেড, শ্রমিকরা বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। ওই সময় শ্রমিকরা দ্রুত বকেয়া বেতন পরিশোধের দাবী করে শ্লোগান দিয়ে কারখানার সামনে অবস্থান করেন। আন্দোলনরত শ্রমিকরা জানান ,মহামারি করোনা ভাইরাসের ঝুঁকি মাথায় নিয়ে কাজ করেও বেতন পাচ্ছেন না তারা। এতে ঘরভাড়া ও শহরে জীবনযাপন করা কঠিন হয়ে পড়ছে। অবিলম্বে
বেতন পরিশোধের দাবি জানান তারা। সড়ক অবরোধের কারণে জর“রী পণ্যবাহী গাড়ি আটকা
পড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায়
বিক্ষোভ করেছে ইলিবাট কিং লিমিটেড,ধান গবেষণার সামনে বিক্ষোভ করেছে। পরিস্থিতি
নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে শ্রমিক বিক্ষোভকারী তৈরি পোশাক কারখানার কর্মকতার্দের সাথে কথা বলার চেষ্টা করা হলে তারা কথা বলতে রাজি হয়নি গাজীপুর শিল্প পুলিশ ২ এর পরিচালক সিদ্দিকুর রহমান জানান, শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাকা হয়েছে। তবে মালিক পক্ষের সাথে কথা বলে শ্রমিকদেও বেতন পরিশোধ করার চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com