August 9, 2026, 2:29 pm
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আরো ৩ জন করোনা ভাইরাসে আক্তান্ত হয়েছে। এনিয়ে কালিয়াকৈরে মোট ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত
হলো। নতুন করে আক্রান্ত তিনজন কালিয়াকৈরের মেদিয়াশুলাই পালোয়ান বাড়ী এলাকার শাজাহান(৫০), একই এলাকার ৮ বছরের শিশু কন্যা
আফিয়া এবং কালিয়াকৈরের সুত্রাপুর বোর্ডঘর এলাকার কারখানা শ্রমিক হানিফ আলী(৩২) হানিফ আলীর গ্রামের বাড়ী টাঙ্গাইলের এলেঙ্গায় বলে
জানা গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রবীর কুমার জানান, কালিয়াকৈরে উপজেলার মেদিয়াশুলাই পলোয়ান পাড়া এলাকায় শাজাহান মিয়া এবং একই এলাকার দেলোয়ার হোসেনের শিশু কন্যা আফিয়ার জর ঠান্ডাসহ করেনার উপসর্গ দেখা দিলে গত ১৩ তারিখ তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এছাড়া একই দিন উপজেলার সুত্রাপুর
বোর্ডঘর এলাকার কারখানা শ্রমিক হানিফ আলীসহ দুই যুবকের করেনা উপসর্গ দেখা দিলে একই তাদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো
হয়। এদের মধ্যে শাজাহান মিয়া এবং শিশুকন্যা আফিয়া ও কারখানা শ্রমিক হানিফ মিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে।
আইইডিসিআর হতে বিষয়টি জানার পর একটি টিম তাদের বাড়ীতে পাঠানো হয়েছে। অবস্থা বেশি খারা হলে তাহলে তাদের আইসোলেশনে নেওয়া হবে। এর আগে গত বুধবার উপজেলার জাথালিয়া এলাকার দুই যুবক করোনায় আক্রান্ত হয়। তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন জানান, আক্রান্তদের
বাড়ীসহ আশপাশের বাড়ী লকডাউন করে দেওয়া হবে। আর তাদের সংস্পর্শে থাকা সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।