August 9, 2026, 12:52 pm

মহেশখালীতে যুবলীগ নেতার লাথিতে বৃদ্ধ নিহত

মহেশখালীতে যুবলীগ নেতার লাথিতে বৃদ্ধ নিহত

বিশেষ সংবাদদাতা:

বসতবাড়ীর সীমানা নির্ধারণ নিয়ে কথাকাটির জের ধরে মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়ন যুবলীগ নেতা দেলোয়ারের লাথির আঘাতে একই ইউনিয়নের পেটান আলী (৬২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ রবিবার (১২ এপ্রিল ২০২০) দুপুর ২ টার সময় উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের তিতা মাঝির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পেটান আলী ওই গ্রামের মৃত নজির আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত পেটান আলী পেশায় একজন ভিক্ষুক। সে তাঁর প্রতিবেশি ইউনিয়ন যুবলীগের নেতার এক খন্ড জমিতে বসবাস করে আসছেন। নিহত বৃদ্ধ বসত ভিটায় টিউবওয়েলের পানি চলাচলের জন্য একটি গর্ত করতে চাইলে ওই যুবলীগ নেতা বাধা দেয়। ফলে তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে পেটান আলীকে সজোরে লাথি মারেন যুবলীগ নেতা দেলোয়ার। এতে ঘটনাস্থলেই পেটান আলী মারা যান। তিনি মৃত্যুবরণ করলে ওই যুবলীগ নেতা গ্রেফতার এড়াতে ঘটনাস্থল থেকে সটকে পড়েছেন বলে এলাকাবাসীর সূত্রে জানা গেছে।

এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) প্রভাষ চন্দ্র ধর জানান, তিনি খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com