August 9, 2026, 11:00 am

কালিয়াকৈর রেলব্রিজের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

কালিয়াকৈর রেলব্রিজের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার


গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হাইটেক রেলব্রিজের পাশ থেকে রাসেদ মিয়া (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকাবাসী রবিবার ভোর ৬ টার সময় লাশটি মৃত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী পরে মহাসড়কে টহলরত সালনা হাইওয়ে পুলিশ কে জানালে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ এসে দেখতে এটা হত্যাকাণ্ড ।পরে হাইওয়ে পুলিশ কালিয়াকৈর থানা পুলিশকে বিষয়টি জানালে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। মৃত রাসেদ মিয়া বগুড়া জেলার সোনাতলা উপজেলার উত্তর করমচা গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
নিহতের পকেটে থাকা জন্মনিবন্ধন এর কাগজ থেকে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে কালিয়াকৈর থানা পুলিশ। নিহত ব্যক্তির
পরনে ছিল সাদা কালো চেক শার্ট কালো জিন্সের প্যান্ট আর মুখে একটা সবুজ মাক্স পাশেই একটা কাপড়-চোপড়ের ব্যাগ
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার এসআই মনির হোসেন জানান আমরা রবিবার সকালে অগ্গাত লাশ পড়ে আছে শুনতে পাই। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ টি উদ্ধার করে থানায় নিয়ে আসি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com