October 11, 2026, 12:46 am
মুলাদী প্রতিনিধিঃ মরনব্যাধি করোনা ভাইরাসের কারণে জনসমাগম রোধে মুলাদী উপজেলার মীরগঞ্জ খেয়া ঘাট থেকে মৃধারহাট পর্যন্ত মোবাইল কোর্টে ভ্রাম্যমান আদালতে ৩জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টা থেকে বরিশাল জেলার নির্বাহী ম্যাজেষ্ট্রিট রূম্পা ঘোষ মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং সকলকে ঘরে থাকার নির্দেশ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন মুলাদী থানার একদল পুলিশ ফোর্স, মুলাদী নির্বাহী অফিসের সহকারী আবুয়াল হোসেন প্রমুখ।