August 9, 2026, 7:45 am
বরিশাল, মুলাদী প্রতিনিধিঃ মুলাদী থানার গাছুয়া ইউনিয়নের ডুমুরতলায় এক বৃদ্ধ মোঃ হোচেন মীর (৮৫) ও তার স্ত্রী মানবেতর জীবনযাপন করতেছেন কোনো রকম খেয়ে নাখেয়ে ছোট একটা কুঁড়েঘরে জীবন যাপন করতেছেন এ খবর পেয়ে রাতের আঁধারে করোনা ভাইরাস এর প্রাদূর্ভাবের কারনে অসহায় হয়ে পরা দুঃস্থ ও কর্মহীন মানুষের মাঝে মাননীয় পুলিশ সুপার, বরিশাল মহোদয় কর্তৃক দেওয়া চাল, ডাল, আটা সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন মুলাদী থানা অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ উদ্দিদ। ওই প্রত্যন্ত অঞ্চলে যাতায়াতের ব্যবস্থা বলতে কোনো বড় গাড়ি যায়না ওই জায়গায় তাই ভ্যান গাড়ি নিয়ে হাজির হন মুলাদী থানা অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ উদ্দিন এতে ত্রাণ সামগ্রী পেয়ে দারুণ খুশি হয়েছেন বৃদ্ধা মোঃ হোচেন মীর ও তার স্ত্রী। মুলাদী থানা অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ উদ্দিন জানান, হোচেন মীর ও তার স্ত্রীর এই মানবেতর ভাবে জীবন ধারনের খবর পেয়ে তিনি নিজেই ছুটে যান। হোচেন মীর এর একমাত্র সন্তান অন্যত্র থাকেন এবং সেও খুবি গরিব তাই মোঃ হোচেন মীর ও তার স্ত্রীকে নগর অর্থ সাহায্য করেন অফিসার ইনচার্জ এবং পরবর্তীতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন মুলাদী থানা অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ উদ্দিন তিনি উপস্থিত মানুষের অনেক ভালোবাসা ও প্রশংসা পান। উপজেলা সদর থেকে অফিসার ইনচার্জ ওই প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যাওয়ার সময় পথিমধ্যে আরো বেশ কিছু মানুষ কে সাহায্য করেন। এ ব্যাপারে মুলাদী থানা অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ উদ্দিন বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই অসহায় মানুষগুলোর জন্য কাজ করি। সমাজে এইসব হতদরিদ্র লোকদেরও সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। তারাও চায় ভালো ও সুন্দর জীবন। হতদরিদ্রদের জন্য করছি আগামীতেও করে যাব। ইনশাআল্লাহ। তাকে মানবতাবাদী আখ্যা দিয়ে ‘স্যালুট’ জানাচ্ছে অনেকে।