August 9, 2026, 9:33 am

বজ্রপাতে মহেশখালীতে ২ লবণ চাষী নিহত

বজ্রপাতে মহেশখালীতে ২ লবণ চাষী নিহত

কক্সবাজার প্রতিনিধি
চলতি শুষ্ক মৌসুমে বছরের প্রথম বৃষ্টির সাথে সৃষ্ট বজ্রপাতের দুই লবণচাষী নিহত হয়েছে। এছাড়া-প্রান্তিক লবণ চাষিদের মাঠের লবণ ব্যাপক ক্ষতি করেছে। শনিবার বিকাল সাড়ে ৩টার সময় কাল বৈশাখী তান্ডব শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, মানিক( ১৭)। সে হোয়ানকে পশ্চিম বানিয়াকাটা এলাকার নেছার আহম্মদের ছেলে। মানিক মৈন্নাঘোনা লবণ মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে নিহত হয়।

অপরজন মোস্তাফিজুর রহমান (২৫) সে পেকুয়া উপজেলার টৈটং ধৈনিনিয়া কাটা এলাকার ছৈয়দুর রহমানের ছেলে।

মোস্তাফিজুর রহমান হোয়ানকের আন্নুঘোনায় লবণ মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে নিহত হয়।বিষয়টি নিশ্চিত করেছেন হোয়ানক ইউপির মেম্বার নুরুল কবির।

চাষিদের সাথে কথা বলে জানা গেছে, হঠাৎ কালবৈশাখী ধমকা ও বৃষ্টির কারণে মাঠে উৎপাদিত লবণের ক্ষয় ক্ষতি হয়েছে। ভেসে গেছে মাঠের লবণ।

শনিবারের কাল বৈশাখী তান্ডবে উপজেলার মাতারবাড়ী, ধলঘাটা, কালামারছড়া, হোয়ানক, বড়মহেশখালী, কুতুবজোম ও পৌরসভার লবণ চাষীদের মাঠের লবণ বৃষ্টির পানিতে ভেসেগিয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com