August 9, 2026, 9:35 am

চকরিয়ায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাস্ট কর্তৃক এক হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

চকরিয়ায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাস্ট কর্তৃক এক হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

চকরিয়ায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাস্ট
প্রাণঘাতি করোনা সংক্রমন প্রতিরোধে বাড়িতে অবস্থান নেয়া এক হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

এম, রিদুয়ানুল হক, কক্সবাজার

কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নে প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী বাড়িতে অবস্থান নেয়া এক হাজার অসহায় পরিবারের মাঝে নিজস্ব উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাস্ট। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টায় মুক্তিযোদ্ধা কুঠির সংলগ্ন কল্যান ট্রাস্টের অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধূরী।

পরে সরকারী নির্দেশনা অনুযায়ী সামাজিক দুরত্ব বজায় রেখে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের এক হাজার পরিবারে মাঝে পর্যায়ক্রমে এসব খাদ্য সামগ্রী তুলে দেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান রেজাউল করিম সেলিম।

এ সময় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালীর সহধর্মিণী ও লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নেচারা বেগম, আওয়ামীলীগ নেতা আবছার উদ্দিন মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক, এম কে মোহাম্মদ মিরাজ, সাংবাদিক এস এম হানিফ, সাংবাদিক মন্জুর আলম, সাংবাদিক এ কে এম ইকবাল ফারুক ও রাজুদাশসহ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবু শামা ও আজহার উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধূরী বলেন, জাতির ক্রান্তিলগ্নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাস্টের নিজস্ব উদ্যোগে এক হাজার অসহায় পরিবারের মাঝে খাবার বিতরণের কর্মসূচি সত্যিই একটি প্রশংসনীয় উদ্যোগ। আমি এ মহৎ উদ্যোগ গ্রহনের জন্য লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান রেজাউল করিম সেলিমসহ তার পরিবারকে সাধুবাদ জানাই। জাতির এ ক্রান্তিলগ্নে এ ধনের মহৎ উদ্যোগ গ্রহনের মাধ্যমে সমাজের অসহায় পরিবারে সাহায্যার্থে এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি আহবান জানান গিয়াস উদ্দিন চৌধূরী।

প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবার ও লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান রেজাউল করিম সেলিম বলেন, প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী বাড়িতে অবস্থান নেয়া লক্ষ্যারচর ইউনিয়নের এক হাজার অসহায় পরিবারের মাঝে প্রতি প্যাকেটে পাঁচ কেজি চাল, চার কেজি আলু, এক কেজি পেয়াজ, এক কেজি মশুর ডাল ও এক কেজি আয়োডিন লবণসহ ১১ কেজি করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সরকারী নির্দেশনা অনুযায়ী সামাজিক দুরত্ব বজায় রেখে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের যথাক্রমে মন্ডল পাড়া, হাজী পাড়া, জহির পাড়া, রুস্তম আলী চৌধূরী পাড়া, উত্তর পাড়া, চরপাড়া, পূর্ব পাড়া, পূর্ব মাঝের পাড়া, জিদ্দা বাজার ও স্কুল পাড়া এলাকার এক হাজার অসহায় পরিবারের মাঝে পর্যায়ক্রমে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় তাদেরকে করেনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রাথমিক সর্তকতা হিসেবে সাবান দিয়ে হাত পরিস্কার ও নিরাপদ দূরত্ব বজায় রেখে ঘরে থাকার পাশাপাশি বিনা প্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়ার জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী পরামর্শ দেওয়া হয়।

দেশের এ ক্রান্তিকালীণ সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সমাজের সকল স্থরের বিত্তবান লোকদের যার যার অবস্থান থেকে করোনা প্রতিরোধে ও অসহায় লোকজনের সহায়তায় এগিয়ে আসারও আহবান জানান লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান রেজাউল করিম সেলিম। #####

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com