August 9, 2026, 9:32 am

কালিয়াকৈরে খাত্তাব মোল্লার তত্ত্বাবধানে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কালিয়াকৈরে খাত্তাব মোল্লার তত্ত্বাবধানে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ খাত্তাব মোল্লার নির্দেশে কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের বিশ্বাস পাড়া এলাকায় কালিয়াকৈর পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গাফ্ফার মোল্লার উপস্থিতিতে ও পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ শরীফ হোসেন এর সহযোগিতায় হতদরিদ্রদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলক প্রচারণা মাক্স ও খাবার বিতরণ করা হয়। বৃহস্পতিবার বিকালে বিশ্বাস পাড়া এলাকায় অসহায় গরীব মানুষের মাঝে ৫ কেজি চাল,২ কেজি আলু,১ লিটার তৈল,১ কেজি ডাউল,একটি হাত ধোয়া সাবান,মাক্স ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এসময় জনাব শরীফ হোসেন বলেন বলেন সারা দেশে করোনা ভাইরাস নিয়ে যখন আতঙ্ক এবং সারাদেশে লকডাউন থাকায় গরীব মানুষের আর্থিক আয় কমে যাওয়ার কারণে অসহায় গরীব খেটে খাওয়া মানুষের মাঝে আমার সীমিত সামর্থ্য অনুযায়ী কিছু সহায়তা করার চেষ্টা করেছি। পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমন থেকে রক্ষা পেতে তাদেরকে সচেতন করার চেষ্টা করেছি। এবং এর পাশাপাশি সমাজের বৃত্তবান ব্যক্তিগত যদি আর্থিক সহায়তা দিতে এগিয়ে আসেন তাহলে এই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব।

এসময় উপস্থিত ছিলেন, মোঃ ফাহিম আর হাসান সিনিয়র সহ-সভাপতি ৫নং ওয়ার্ড মৌচাক ইউনিয়ন, মোঃ রাকিব হাসান সাধারণ সম্পাদক ৫নং ওয়ার্ড মৌচাক ইউনিয়ন সহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com