August 9, 2026, 7:46 am

মুলাদীতে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত-৩

মুলাদীতে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত-৩

মুলাদী প্রতিনিধি : মুলাদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩জন আহত হয়েছে। ঘটনার বিবরন ও থানায় অভিযোগ সূত্রে জানা গেছে গতকাল সকাল ১০ টায় মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের বানিমর্দন গ্রামের মোতালেব হাওলাদারের পরিবারের উপর হামলা করে একই বাড়ীর ইসমাইল হাওলাদারের লোকজন এতে মোতালেব হাওলদারের পরিবারের পলি আক্তার, লিমা আক্তার ও নিলুফা বেগম গুরম্নতর আহত হয়। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্‌্র নিয়ে আসেন। আহত পলি আক্তার জানান আমার ৭ বছরের মেয়ের সাথে বিবাদীর ছেলের খেলনা সামগ্রী নিয়ে ঝগড়া হয়। আমার মেয়ে নলকূপে পানি আনতে গেলে বিবাদী ইয়াসমিন অন্যায় ভাবে আমার ০৭ বছরের মেয়েকে মারধর করতে থাকে ডাক চিৎকার শুনে আমি বের হলে ইসমাইল হাওলাদারের লোকজন পূর্বপরিকল্পিত ভাবে আমাদের হত্যার উদ্দেশ্যে লাঠি,রড,দাঁ নিয়ে হামলা করে আমাদের গরম্নতর আহত করে কোন রকমে আমরা প্রানে বেঁচে গেছি। এ সকল সন্ত্রাসীরা আমাদের যে কোন সময় খুন করতে পারে তাই আমরা সব সময় ভয় ভীতির মধ্যে থাকি। এ ঘটনায় আহত পলি আক্তারের স্বামী ইসমাইল হাওলাদার বাদী হয়ে মুলাদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করছেন বলেও তিনি জানান

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com