August 9, 2026, 8:46 am

করোনা ভাইরাস সংকটে মানবিক উদ্যোগ নিয়েছে কক্সবাজার জেলা পুলিশ : এসপি মাসুদ

করোনা ভাইরাস সংকটে মানবিক উদ্যোগ নিয়েছে কক্সবাজার জেলা পুলিশ : এসপি মাসুদ

কক্সবাজার প্রতিনিধি: ভয়াবহ করোনা ভাইরাস সংকট সর্বত্র। এ সংকটে ঝুঁকি নিয়ে কাজ করছে অনেকেই। তারমধ্যে চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যসেবায় নিয়োজিত নিরন্তর সেবাদানকারীরা আছে সবসময় ঝুঁকির মধ্যে। তাঁদের হাসপাতাল ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান থেকে নিজেদের বাড়িঘর ও গন্তব্যে পৌঁছে দিতে, সেখান থেকে নিজ নিজ কর্মস্থলে আনতে কক্সবাজার জেলা পুলিশ নিরাপত্তার সাথে পরিবহন সেবা দিতে সবসময় প্রস্তুত। জেলা সদর ও উপজেলা গুলোতে চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্য সেবা দানকারীরা যানবাহন সংকটে পড়লেই কক্সবাজার জেলা পুলিশের নিম্নোক্ত ২ টি মোবাইল ফোন নম্বরে নিঃসংকোচে ফোন দিয়ে পরিবহন সুবিধা নেওয়ার কথা ঘোষনা দিয়েছেন জেলা পুলিশ। এ পরিবহন সেবার দ্বার রাতদিন ২৪ ঘন্টা উম্মুক্ত থাকবে। মোবাইল ফোন নাম্বার ২ টি হলো :০১৭১৩৩৭৩৬৬২ এবং০১৭২৭৬৬৬৬৬৬। 

আর কোন পরিবারে অপরিহার্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চিকিৎসা পন্য ইত্যাদি ক্রয়ের জন্য সক্ষম লোকজন না থাকলে একই মোবাইল ফোন নম্বরে ফোন করলে, পুলিশ সদস্যরা আপনার বাসা বাড়িতে গিয়ে আপনার চাহিদা জেনে নিয়ে, বাজার থেকে পন্য ক্রয় করে আপনার বাসা বাড়িতে নিজ দায়িত্বে পৌঁছে দিয়ে আসবে বলে ঘোষণা দিয়েছে। করোনা ভাইরাস জনিত চলমান সংকটে অনেকেই চরম খাদ্য সংকটে পড়েছেন। বিশেষ করে যারা দিনের আয় দিয়ে সংসার চালাতেন, তারা পরিস্থিতির আকস্মিকতায় একেবারে অসহায় হয়ে পড়েছেন। এজন্য সরকারি বেসরকারি, ব্যক্তি, প্রতিষ্ঠান, সংগঠন পর্যায়ে সর্বত্র ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে।

তারপরও কোন ব্যক্তি বা পরিবার খাদ্যাভাবে রয়েছেন, অথবা সংসার চালাতে চরম সংকটে আছেন, এরকম কোন ব্যক্তি বা পরিবারের খোঁজ পেয়ে থাকলে কক্সবাজার জেলা পুলিশের ‘ত্রাণ সহায়তা সেল’কে একই মোবাইল ফোন নম্বরে অবহিত করলে কক্সবাজার জেলা পুলিশের সদস্যরা খাদ্য সংকটে থাকা ব্যক্তির ঘরে নিজ দায়িত্বে গিয়ে বিনামূল্যে চাল, ডাল, সোয়াবিন সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিনামূল্যে পৌঁছে দিয়ে আসবে বলে জানিয়েছে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিধি মেনে চলতে এবং বিধি অনুযায়ী সর্বক্ষেত্রে সামাজিক দুরত্ব বজায় রেখে চলতে জেলার সম্মানিত নাগরিকদের প্রতি কক্সবাজার জেলা পুলিশ অনুরোধ জানিয়েছে। কক্সবাজার জেলা পুলিশ চলমান করোনা ভাইরাস সংকটে মানবিক উদ্যোগ নিয়ে গঠন করেছে, “ত্রান সহায়তা সেল, কক্সবাজার জেলা পুলিশ”। এই সেলের সদস্যরা সর্বোচ্চ ত্যাগ, শ্রম, সেবা ও ঝুঁকি নিয়ে ২৪ ঘন্টা আপনার পাশে থাকতে দৃঢ় প্রত্যয় ঘোষনা করেছেন। কক্সবাজার জেলা পুলিশের এমন মানবিক সহায়তার উদ্যোগ নিয়ে কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম (বার) জেলা পুলিশের নিজস্ব ফেসবুক পেইজে “জরুরি বিজ্ঞপ্তি” শিরোনামে একটি পোস্ট দিয়েছেন। পোস্টটি নিন্মে হুবহু তুলে ধরা হলো : 

“জরুরী বিজ্ঞপ্তিঃ——————————-

১. আমরা সকলে জানি যে, আমাদের এই জাতীয় সংকটময় মূহুর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন চিকিৎসার সাথে সংশ্লিষ্ট সম্মানিত চিকিৎসক ও নার্সগণ। সে বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা পুলিশ, কক্সবাজার একটি উদ্যোগ গ্রহণ করেছে। কক্সবাজার জেলা সদরে বসবাসকারী/ দায়িত্বপালনকারী কোন ডাক্তার ও নার্স দায়িত্ব পালন করার জন্য যদি যানবাহনের সংকটে পড়েন তবে জেলা পুলিশের নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আপনার জরুরি আহবানে সাড়া দিয়ে পুলিশের গাড়ি আপনাকে আপনার গন্তব্যে পৌছাতে সহায়তা করবে। জেলা সদরের বাইরে থানা পর্যায়ে সংশ্লিষ্ট থানা আপনার জরুরি আসা যাওয়ার ব‍্যবস্হা করবে। এই সেবা দিনরাত ২৪ ঘন্টা অব‍্যাহত থাকবে।২. কক্সবাজারের কোন বাসিন্দা যদি তার পরিবারের কর্মক্ষম লোকের অভাবে বা অসুস্থতাজনিত কারণে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে বাজারে যেতে অসমর্থ হন তাহলে পুলিশ আপনার প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করে আপনার বাড়িতে পৌঁছনোর ব‍্যবস্হা করবে‌।৩. বর্তমানে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা, রাজনৈতিক দল অসহায় মানুষের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করছে। এরপরও যদি কোনো অসহায় ব‍্যক্তি প্রয়োজনীয় খাদ্য সামগ্রী না পেয়ে থাকেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে জেলা পুলিশ আপনার বাড়িতে জরুরি ভিত্তিতে চাল ডালসহ অন্যান্য সামগ্রী বিনা মূল্যে পৌঁছে দিবে। যদি কোনো হৃদয়বান ব‍্যক্তি এ জাতীয় অভাবী লোকের সন্ধান পান, তাহলে আমাদের জানানোর জন্য অনুরোধ করা হলো। পুলিশের পক্ষ থেকে উক্ত ব‍্যক্তির বাড়িতে খাদ‍্য সামগ্রী বিনা মূল্যে পৌঁছে দেওয়া হবে।যোগাযোগে –০১৭১৩৩৭৩৬৬২০১৭২৭৬৬৬৬৬৬ করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিধি মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়িতে অবস্থান করুন। অনুরোধে: পুলিশ সুপার, কক্সবাজার।”

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com