September 20, 2026, 2:56 pm
গাজীপুরের কালিয়াকৈরে স্বেচ্ছাসেবী সংগঠন”আলোকিত আমরা ফাউন্ডেশন” এর ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলক প্রচারণা মাক্স ও সাবান বিতরণ করা হয়।
রবিবার দুপুরে কালিয়াকৈর পৌরসভার মাজুখান,আন্ধার মানিক,রতন পুর, হাবিবপুর এলাকায় আলোকিত আমরা ফাউন্ডেশন এর নিজস্ব অর্থায়নে অসহায় গরীব মানুষের মাঝে সাবান,মাক্স ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এসময় প্রতিষ্ঠাতা সভাপতি আনিসুল মন্ডল বলেন, অসহায় গরীব খেটে খাওয়া মানুষের মাঝে আমার সীমিত সামর্থ্য অনুযায়ী কিছু সহায়তা করার চেষ্টা করেছি। পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমন থেকে রক্ষা পেতে তাদেরকে সচেতন করার চেষ্টা করেছি।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ হেলাল আর মাহমুদ, জাবেদ ইসলাম জীবন, মোঃ শরীফ হোসেন, মোঃ মোবারক হোসেন সহ প্রমুখ।