September 20, 2026, 3:03 pm
চকরিয়া প্রতিনিধি: চকরিয়া সরকারি কলেজের সদ্য অবসরে যাওয়া দর্শন বিষয়ের সাবেক সহকারী অধ্যাপক রামু উপজেলার গর্জনিয়া মৌলভীকাটা গ্রামের বাসিন্দা ফরিদুল আলম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তিনি শনিবার ২৮ মার্চ বিকেল ৩ টা ২৫ মিনিটের সময় রামু গর্জনীয়াস্থ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম অধ্যাপক ফরিদুল আলম গর্জনিয়ার মৃত মোহাম্মদ সওদাগরের পুত্র। তিনি বিগত কয়েক মাস ধরে দূরারোগ্য ক্যান্সারে ভূগছিলেন।
মৃতুকালে তিনি দুই পুত্র, স্ত্রী, ছাত্র ছাত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।