August 9, 2026, 7:51 am
গাজীপুরের কোনাবাড়ি থানার বাইমাইল এলাকায় শনিবার সকালে আফতাবউদ্দিন (৬০)
নামে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। স্থঅনীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ (ঢামেক) ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করেন। নিহত আফতাব উদ্দিন জেলার রুপগঞ্জ থানার মৃত্যু মুসলিম উদ্দিনের ছেলে বলে পুলিশ জানায়।জিএমপির কোনাবাড়ি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল জানান,শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর বাইমইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে
সিএনজি ও একটি হাইজ গাড়ির সঙ্গে মুখো-মুখি সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন গুরুত্বর আহত হন। আহতদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নেয়া হলে সেখানে আফতাব উদ্দিনের মৃত্যু হয়। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।