August 9, 2026, 7:47 am
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ড এর মহিলা আ”লীগের সদস্য জনাব নাজমা বেগমের ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলক প্রচারণা মাক্স ও হাত ধোয়া প্রকল্প চালু করা হয়।
সোমবার সন্ধ্যায় কালিয়াকৈর পৌরসভার হরিনহাটির বিভিন্ন এলাকায় মহিলা আ”লীগের সদস্য নাজমা বেগমের নিজস্ব অর্থায়নে অসহায় গরীব মানুষের মাঝে , হাত ধোয়া ,মাক্স ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এসময় নাজমা বেগমে বলেন, হরিনহাটির বিভিন্ন এলাকায় অসহায় গরীব খেটে খাওয়া মানুষের মাঝে আমার সীমিত সামর্থ্য অনুযায়ী কিছু সহায়তা করার চেষ্টা করেছি। পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমন থেকে রক্ষা পেতে তাদেরকে সচেতন করার চেষ্টা করেছি।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক জনাব মোঃ জামাল উদ্দিন চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ হযরত আলী,আলহাজ্ব মোঃ কবির হোসেন চৌধুরী,ইয়ার উদ্দিন মাতব্বর, গোলাম রব্বানী সহ প্রমুখ।