August 9, 2026, 8:38 am

কাশিমপুর কারাগারে এক বন্দী হাজতির মৃত্যু

কাশিমপুর কারাগারে এক বন্দী হাজতির মৃত্যু


গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ শুক্রবার রাতে মাসুদ রানা (৩৮) নামের এক বন্দী
এক হাজতীর মৃত্যু হয়েছে। রাত পৌনে ৯ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে
মারা যান। সে ডাকাতির প্রস্তুতির মামলার আসামি ছিলেন। নিহত হলো- গাজীপুর
সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকার সোহেল রানার ছেলে মাসুদ
রানা (৩৮)।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ সূত্রে জানা গেছে, কারাগারের ভেতর হঠাৎ বুকে ব্যথা অনুভব
করে মাসুদ রানা। এসময় কারা কর্তৃপক্ষ তাকে প্রথমে কারা হাসপাতালে নেন। পরে সেখান
থেকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এক
পর্যায় চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে চিকিৎসক মাসুদ রানাকে মৃত.
ঘোষণা করেন। মাসুদ রানার বির“দ্ধে টঙ্গী পশ্চিম থানার মামলা রয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার সালমা খাতুন জানান, টঙ্গী থানায় ডাকাতির প্রস্তূতি মামলায় মাসুদ রানা এ কারাগারে বন্দি ছিল।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com