August 9, 2026, 9:32 am

কালিয়াকৈরে দ্রব্যমুল্যর দাম বৃদ্ধিতে ভ্রাম্যমান আদালতের অভিযান,জেল-জরিমানা

কালিয়াকৈরে দ্রব্যমুল্যর দাম বৃদ্ধিতে ভ্রাম্যমান আদালতের অভিযান,জেল-জরিমানা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কয়েকটি বাজারে করোনাভাইরাসের আতংক ছড়িয়ে নিত্য
প্রয়োজনীয় দ্রব্যমূল্যে বেশি দামে বিক্রির অভিযোগে শনিবার ভ্রাম্যমান আদালত দশ দোকানদারকে জেল জরিমানা করেছেন।কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট
কাজী হাফিজুল আমিন শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এঅভিযান পরিচালনা করেন।
এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন কালিয়াকৈর থানার (ওসি) মোঃ আলমগীর হোসেন মজুমদার ও ওসি তদন্ত মোঃ সানোয়ার জাহান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. প্রবীর কুমার সাহা, পুলিশ সদস্যরা। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন বাজারে নিত্যপন্য বেশি দামে বিক্রি করছে এমন সংবাদ পেয়ে সফিপুর বাজার এবং জামালপুর বাজারে অভিযান
পরিচালনা করেন। এসময় ৩টি পিয়াজের দোকান ও ৫টি চাউলের দোকান ও ২টি ঔষদেও দোকানসহ ১০দোকানদারকে ২লাখ ৩৫হাজার টাকা জরিমানা করেন।ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী হাফিজুল আমিন জানান, নিত্যপন্যের দাম
নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। করোনা আতঙ্ক ছড়িয়ে যাতে
সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে না পাওে, এরজন্য ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত
থাকবে। ভ্রাম্যমান আদালত পরিচালনার পাশপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় লিপলেট বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com