August 9, 2026, 8:41 am
এম, রিদুয়ানুল হক, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া পৌরসদরের বিভিন্ন দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। ২০ মার্চ (শুক্রবার) বিকালে চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তানভীর হোসেন এই অভিযানে নেতৃত্ব দেন। এসময় বিভিন্ন দোকানদারকে জরিমানা ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সতর্ক করা হয়।
চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার স্যারের নির্দেশনায় বাজার মনিটরিং কার্যক্রম এবং মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে চিরিংগা বাজারের ২ জন চাল ব্যবসায়ী, ১ জন পিয়াঁজ ব্যবসায়ী এবং ২টি মুদি দোকানিকে মোট ৪৫,০০০/ টাকা অর্থদ- ও জরিমানা করা হয়। এ সময় বাজারের ব্যবসায়ীদেরকে দ্রব্যমূল্য সম্পর্কে সতর্ক করা হয়।
তিনি আরো বলেন, বাজারে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুদ আছে। কেউ অধিক চাল/পণ্য ক্রয় করে মজুদ করবেন না। ব্যবসায়ীদেরকে প্রকাশ্য স্থানে সঠিক মূল্য তালিকা সংরক্ষণের জন্য নির্দেশনা প্রদান করা হয়। এ ধরণের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।