August 28, 2026, 1:14 pm
গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাসের চাপায় এক মোটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহত ব্যক্তির নাম কায়েস আহমেদ(২৬)।সে গাজীপুর সিটি করপোরেশনের লোহাকৈর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ ও স্থানীয়ার জানান, উত্তরবঙ্গগামী সঠিবাড়ী এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী পিছন দিক থেকে চন্দ্রা ত্রিমোড়গামী মোটরসাইকেলকে চাপা দিলে এক আরোহী মহাসড়কে ছিটকে পড়ে । এসময় ওই বাসটি তাকে চাপা দিয়ে দ্রুত চলে গেলে ঘটনা স্থলেই কায়েস আহম্মেদ এর করুন মৃত্যু হয় ।পরে সালনা হাইওয়ে থানা পুলিশকে খবর দিলে ঘটনা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে । এ বিষয়ে
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জহিরুল ইসলাম খান জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি