August 9, 2026, 7:34 am
এম, রিদুয়ানুল হক, কক্সবাজারঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে উপজেলা হারবাং ইনানী পয়েন্টস্থ নোনাছড়ি এলাকায় ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহতরা হলেন, সাতকানিয়া উপজেলার শিববাড়ি লতা মাঝির পাড়া এলাকার ইছহাক মিয়া ছেলে শামসুল ইসলাম (৫০) ও একই উপজেলার সদর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের আশরাফ আলী ছেলে ওসমান কোম্পানি (৪২)। নিহতেরা দুইজনই মোটরসাইকেল আরোহী ছিল সূত্রে জানায়। চিরিংগা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, বিকেল পৌনে চারটার দিকে সাতকানিয়া থেকে মোটর সাইকেলযোগে মহাসড়ক হয়ে কক্সবাজার দিকে যাচ্ছিলেন শামসুল ইসলাম ও ওসমান কোম্পানি। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সাথে মোটরসাইকেল সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটে। এ সময় মোটরসাইকেল চালকসহ দুই আরোহী ঘটনাস্থলে মারা যান। দূর্ঘটনার পেয়ে চিরিংগা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। মহাসড়কের চিরিংগা হাইওয়ে পুলিশের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো.আনিসুর রহমান বলেন, ঘটনার পর পুলিশ ফোর্স পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে বলে তিনি জানান।##