August 9, 2026, 7:34 am
জমজমাট আয়োজনের মধ্যদিয়ে শেষ হলো ফালু মিয়া স্মৃতি সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও লটারী ড্র। শুক্রবার অমর ২১ ফেব্রুয়ারী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের জালশুকা নতুন বাজার এলাকায় শরীফ মেমোরিয়াল কিন্ডার গার্ডেন স্কুল মাঠে ফালু মিয়া স্মৃতি সংঘের সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করেন আটাবহ ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য আব্দুল জব্বার খাঁন। বিকালে পুরস্কার বিতরণ ও লটারী ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মো. ফালাক হোসেন মৃধা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর শিক্ষক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন মাস্টার, কালিয়াকৈর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হুমায়ুন কবির, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খালিদ, সেতু সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের পরিচালক সামান উদ্দিন, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন রানা, ২নং ওয়ার্ডের সদস্য আশরাফ হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৃষ্ঠপোষক সামান উদ্দিন, ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বজলুর রহমান, ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আশরাফুল আজাদ মৃধাসহ অন্যরা। অনুষ্ঠান শেষে বিপুল পরিমাণ দর্শকের উপস্থিতিতে লটারী ড্র অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি গাজীপুর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মো. ফালাক হোসেন মৃধা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।